
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী অনিকুর রহমান অনিক। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে চৌবাড়িয়া ব্রিজের নিচে শিব নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনিকুর রহমান অনিক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোপণ করা চারাগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে স্থানীয় মানুষ ভবিষ্যতে এর সুফল পাবেন।




