
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাটখ্যাত কবির হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে রাত শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকায় জনৈক কাজলের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার তাহমিনাকে (৩৫) শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে গাজীপুর পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, কুপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর থানাধীন বরমী মধ্যপাড়া এলাকার কাজলের ভাড়াটে জনৈক কবির হোসেনের বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট কোভিদ হোসেন সুকৌশলে পালিয়ে যায়। পরে তার স্ত্রীকে আটক করে তার দখল থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উত্তরকৃত কাদের মূল্য প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা।
কবির হোসেন একজন আন্ত:জেলা মাদক কারবারি। সে তার স্ত্রীসহ অন্যান্য মাদক বিক্রেতাদের নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে মাদকের বড় চালান এনে এলাকার বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক সেবীদের মধ্যে বিক্রয় করে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। কবির হোসেনের বিরুদ্ধে ঢাকার রমনা থানা ময়মনসিংহের ভালুকা থানা ও গাজীপুরের শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে। কোভিদ হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কবির হোসেন বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার আসকর আলীর ছেলে। তার স্ত্রীকে নিয়ে একই ইউনিয়নের মধ্যপাড়া এলাকার জনৈক কাজলের বাড়ি ভাড়ায় থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর শুক্রবার রাতে ওই বাসায় অভিযান চালানো হয়।




