
বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া চিত্রানদীর পাড়ে নির্মিত ইকোপার্কটি ‘আগাছায় ঘিরে ধরেছে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সেখানে পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার এ পরিচ্ছন্ন অভিযানের নের্তৃত্ব দেন।
এ সময় অভিযানে উপজেলা এলজিডির পরিচ্ছন্ন নারী কর্মী ও ডুমুরিয়া ও আরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরাসহ বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পার্কের বিভিন্ন স্থানে বেড়েওঠা আগাছা পরিস্কার করে তারা। পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত-আল-মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহম্মেদ ইকবাল, উপজেলা সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, চিতলমারী উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী প্রমুখ।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, চিত্রাপাড়ের মিনি সুন্দরবনে নির্মিত ইকোপার্কটি আগাছায় ঘিরে ধরেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এটি পরিস্কারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা এ কাজে অংশ নিয়েছে। একই দিনে পার্শ¦বর্তী ফকিরহাট উপজেলার ইউএনও লোকজন নিয়ে চিত্রাপাড়েরর ওপারের অংশে পরিচ্ছন্ন কাজে অংশ নেন।




