
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ-সেনগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে গেসল করতে নেমে দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেন এর ছেলে মাফুজ (৬)।
জানা যায়, শনিবার দুপুর ৩ টার দিকে বাড়ির আঙিনার জনু মেম্বারের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খোজাখুজি এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে দেখতে পায় শিশু দুটির মরদেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।




