
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের বিশেষ অভিযান ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২০সেপ্টেম্বর) সকালে ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক, এডভোকেট আব্দুস সালাম তালুকদার ও মাসুদ রানা সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু) সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান (মজু), সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রেজা, মো:আকবর যুগ্ন-আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা যুবদল, জাকির হোসেন সহ সভাপতি নাচোল উপজেলা যুবদল, মনিরুল ইসলাম রানা সহ সংগঠনিক সম্পাদক, নাচোল উপজেলা যুবদল, যুবনেতা আব্দুল হাদী, মারুফ,আওয়াল, শিমুলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী।
প্রোগ্রাম চলাকালীন সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান (অনু) অভিযান চলাকালে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেন ও মশার প্রজনন উপযোগী এলাকাগুলোতে ব্লিচিং পাউডার,স্প্রে প্রয়োগ এবং বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের সচেতন করা হয়। কর্মসূচিতে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।




