
শেরপুরে নবগঠিত জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শেরপুর শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন।
এ সময় নবগঠিত জেলা যুবদলের আংশিক কমিটির সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মী এবং সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নবগঠিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, শেরপুরের যুবদলকে একটি মডেল যুবদল হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত যুবদল গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।




