
নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ ওরফে ভিপি ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিপি ফিরোজের বিরুদ্ধে নাশকতার মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সিআর মামলাও রয়েছে।
মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কুন্দল পশ্চিমপাড়া এলাকার আলহাজ জহির উদ্দিনের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি ইটভাটা ও সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি পরাজিত হন।




