
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই গ্রামের রুহুন আমিন মৃধার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল সুমাইয়া। একপর্যায়ে স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে ইদ্রিস আকনের বাড়ির সামনে একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশিদ পরীক্ষা-নিরীক্ষা করে সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'




