
গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এ মাছের পোনা অবমুক্ত করেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ।
মাছের পোনা অবমুক্তকালে পুলিশ সুপার জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়েন। এ সময় তিনি জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। এ ছাড়া পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




