
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন কে গ্রেপ্তার করেছে।
সোমবার বেলা ১১ টার দিকে দৌলতপুর থানা পুলিশের একটি দল জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় কুষ্টিয়া শহরস্থ মজমপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন কুষ্টিয়া আদালতে আইন পেশার সাথে যুক্ত থাকায় জেলা শহরে বসবাস করতেন।
এদিন বেলা ৩ টার দিকে এ্যাড: শরিফ উদ্দিন রিমন কে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত ৫ ফেব্রুয়ারীতে উপজেলার প্রাগপুর এলাকায় সংগঠিত নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।




