
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি।
রোববার গভীর রাতে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহন মিয়া (৪০) কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। সোমবার দুপুরে এসআরবি-৯ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১- ব্রাহ্মণবাড়িয়ার একটি দল রোববার গভীর রাত আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোহন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি বস্তার ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে




