
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেইটের বিপরীতে কাপ্তাই সড়ক পাশে থাকা চারটি খাবার দোকানে ভ্রম্যমান আদালত অভিযান চালিয়ে নোংড়া পরিবেশ ও বাসি খাবার রাখার দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।
২১ সেপ্টেম্বর (সোমবার) বিকালে চুয়েট শিক্ষার্থীদের অভিযোগে পরিপেক্ষিতে এই অভিযান পরিচালিত হয় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দন্ড পাওয়া খাবার দোকানগুলোতে নোংরা পরিবেশে তৈরী করা খাবার বিক্রি করছিল। বিভিন্ন খাদ্য দ্রব্যে ব্যবহার করছিল পোড়া তেল ও ক্ষতিকর রঙ।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রমাণিত হওয়ায় চুয়েট গেইটের বিপরীতে থাকা বাচা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্ট, আইমিন'স কিচেন, জেস্টো রেস্টুরেন্ট ও চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শ মো. ইলিয়াসসহ নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আনিছুজ্জামান।




