
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ঠিকাদার সমিতির সাত সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পৌর ঠিকাদার সমিতির সভাপতি খাইরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সমাপ্তির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে আরো যারা রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি সানাউল হাসান রাঙ্গা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লাইক আলী, সাংগঠনিক সম্পাদক নুর আলম লাভলু, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, কোষাধক্ষ মোকসেদুর রহমান চিনু।
পৌর ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সমাপ্তি বলেন, গত ২৯ আগষ্ট শনিবার হারাগাছ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে হারাগাছ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে পৌর ঠিকাদাররা আলোচনা করে কমিটি ঘোষণা করেন। আজ সোমবার সাত সদস্য বিশিষ্ট হারাগাছ পৌর ঠিকাদার সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে




