
একসময় ঘাটাইলে ছয়টি সাংবাদিক সংগঠন থাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ব্যাহত হচ্ছিল। উপজেলা প্রশাসন ও বিভিন্ন সাংবাদিকের ঐকান্তিক প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করার উদ্যোগ এবার সফল হয়েছে।
এখন থেকে সব সাংবাদিকের ঠিকানা ‘ঘাটাইল প্রেসক্লাব-১৯৮৫’। দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা ও ঐক্যবদ্ধ সাংবাদিকদের আহ্বায়ক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক খান ফজলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সদস্য মো. রফিকুল ইসলাম, জিবিজি সরকারি কলেজের সাবেক এজিএস মো. সেলিম রেজা, জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান, যুবদল নেতা আফজাল হোসেন, ব্যবসায়ী আব্দুস সাত্তার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা সহকারী সাধারণ সম্পাদক হোসাইন মোবারক বাবুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার জাহান কলি, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য, গোলাম মোস্তফা তালুকদার, এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এক ছাতার নিচে আসায় তাঁদের অধিকার রক্ষা সহজ হবে। তাঁরা স্থানীয় সমস্যা সমাধান ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আহ্বায়ক কমিটির নেতারা আশা প্রকাশ করেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই ঐক্য ঘাটাইলের গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




