
শরীয়তপুরের গোসাইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধার পরে আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে৷
আটককৃত হলেন, ১৷ মোঃ আবু বক্কর রাড়ী (৩৮), পিতা- মৃত রমিজ উদ্দিন রাড়ী,২। বিল্লাল সরদার (৪০), পিতা- মোঃ আব্দুর রব সরদার, ৩। রুবেল সরদার (৩৪), পিতা- মনিরুজ্জামান, ৪। সুজন শিকদার (৩৫), পিতা- ফজলে করিম শিকদার,৫। সোহাগ সরদার(২৫), পিতা- আক্কাস আলী সরদার, গোসাইরহাটে ইদিলপুর ইউনিয়ন ও পৌরসভার মাদক সেবনরত অস্থায় গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে মোবাইল কোর্ট এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, তাদেরকে মাদক সেবনরত অস্থায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধম্যে আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




