
নওগাঁর বদলগাছীতে অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির এলাকাবাসী লিখিত অভিযোগ করায় তদন্ত শুরু করেছে প্রণিসম্পদ কর্মকর্তা।
গত ১১ সেপ্টম্বর উপজেলার ভান্ডারপুর বাজারে চারমাতা মসজিদ সংলগ্ন ভোর রাতে অসুস্থ্য গরু জবাই করে সিএনজিতে এনে সকালে সাংস বিক্রি করা শুরু করে। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু জবায়ের সেট তৈরী করে দিয়েছে কশায়েরা সেখানে বাদ দিয়ে অস্বাস্থকর পরিবেশে যত্রতত্র ভাবে পশু জবাই করে আসছে। প্রসাশনকে তোয়াক্কা না করে যেখানে সেখানে গুরু জবাই করে আসছে।
সরেজমিনে এলাকাবাসী বলেন, ১১ তারিখ ভোর রাতে সিএন জি করে জবাই করা গরু নিয়ে এসে মাংস বিক্রি শুরুকরেন কিছু পর মাংস পচন ধরে। এবিষয়ে ভান্ডারপুর বাজারের সচেতন মহলের লোকজন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা বরাবর ১৪ সেপ্টম্বর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ২সদস্য একটি কমিটি তৈরী করে উক্ত কমিটি ২২ সেপ্টম্বর সজেমিনে তদন্ত করেন।
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ ডাক্তার রিপা রানী বলেন ইতিপৃর্বে চকবোয়ালী গ্রামের ভাদু কষায়ের ছেলে সোহেল রানা অসুস্থ্য ও কম বয়সী গরুজবাই করার কারণে ভ্র্যামমান আদালতে ১০ দিনে কারাদন্ড প্রদান ও ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পারসোমবাড়ী বাজারে মড়া গরুজবাই করে মাংস বিক্রির দায়ে আমিনুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলমের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযোগটি তদন্ত চলছে রিপট তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।




