
দেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামায়াতের কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড আসাদ সুপার মার্কেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতের কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদীর সঞ্চালন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সহ-সেক্রেটারী মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুনউর রশীদ, রামদী ইউনিয়ন শাখা’র সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখা’র সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখা’র সভাপতি মো. কামরুল ইসলাম সজিব, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, সৌদি প্রবাসী রুকন মস্তোফা কামাল সিরাজী, রামদী ইউনিয়নের মো. ইদ্রিস আলী, মো. দৌলত খান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
এরপর দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারে জনতা ক্লাবে সালুয়া ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা শাখার সহ-সেক্রেটারী মাহফুজুর রহমানের সভাপতিত্বে বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান ও নায়েবে আমির মাওলানা মো. মাহবুব রহমান আবেদী।
এসময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী ও ভাইরাস চেয়ারম্যান পদে উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিনের নাম ঘোষণা করা হয়।
এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন জামায়াতের কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
এদের মধ্যে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, উছমানপুর ইউনিয়ন শাখা’র সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুদ্দিন ইসলাম তুহিন ও সালুয়া ইউনিয়নে সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজী নাম রয়েছে। সংগঠনের সিদ্ধান্ত না আসায় রামদী ও ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।




