
রংপুরে পৃপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন ও সরবরাহ করার দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে নেসকো ঘেরাও করে প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় শাপলা চত্তর এবং লালবাগ থেকে দুটি মিছিল নেসকো, রংপুর অফিসে পৌঁছে এবং ঘেরাও করে।
সেখানে বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, মো. সোহেল,শাহিদুল ইসলাম সুমন, ভূক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়া প্রমূখ।
ভুক্তভোগী শাহানারা খাতুন বলেন, আগে যে লাইট, ফ্যান, চুলা ছিলো এখনো তাই আছে। এখনও বিদ্যুতের ব্যবহার বাড়েনি কিন্তু এখন পৃপেইড মিটার লাগানোর পর খরচ বেড়েছে তিনগুন। তিনিএই মিটার চানানা বলে দাবি করেন। শফিকুল ইসলাম বলেন,আমি বাড়িতে ছিলাম না ,নেসকোর লোকজন গিয়ে আমার স্ত্রীকে বলেছে এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে বিশ হাজার টাকা ফাইন হবে,মামলা হবে। আমার স্ত্রী ভয়ে কিছু বলতে পারেনি। তারা মিটার লাগিয়ে চলে গেছে। এখন প্রতিমাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পিছনে খরচ হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, নেসকো প্রতারণাপূর্বক জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছেন। তিনি অবিলম্বে পৃপেইড মিটার প্রকল্প বাতিলের দাবি জানান। আহসানুল আরেফিন তিতু বলেন, শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষতে লিখিতভাবে জানানো হয়েছে।
নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ এবং দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে পৃপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করার দাবি জানান তিনি। অন্যথা হলে আমাদেরকে কঠোর কর্মসূচির দেওয়া হবে বলেও জানান তিনি।




