
বগুড়া সারিয়াকান্দি খাদ্য গুদামের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছিলো ২০২২ সালে। কিন্তু প্রায় কয়েক বছর ধরে সেসব ক্যামেরার বেশির ভাগই নষ্ট ছিলো। এর মধ্য তিনটি ক্যামেরা সচল ছিলো। তাই দিয়ে পুরো খাদ্য গুদাম নজরদারিতে রাখা হচ্ছিলো কিন্তু প্রায় চার মাস হলো সেই তিনটিও নষ্ট হয়ে আছে।
সংরক্ষিত এলাকায় অনাকাঙ্ক্ষিত যে কোন ধরনের দুর্ঘটনা ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়। এতে সেখানকার চলাচলরত সকলের গতিবিধির উপর নজর রাখা যায় এবং চুরিসহ বিভিন্ন ধরনের অপকর্ম, অপরাধ, সরকারি সম্পদের উপর নজর রাখা সহজ হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুএে জানাযায়, ২০২২ সালে এই সিসি ক্যামেরা গুলো স্হাপন করা হয়। খাদ্য গুদামে মোট ১২ টি ক্যামেরা ছিলো সে সব দিয়ে পুরো গুদামে নজরদারি অব্যাহত রাখা হতো। ক্যামেরা স্হাপনের কিছু দিনের মাঝেই এক এক করে ৯ টি ক্যামেরা অকার্যকর হয়ে পরে। সর্বশেষ ৩ টি ক্যামোরা ভালো ছিলো এটি দিয়েই পুরো গুদাম এলাকার নজরদারি করা হতো। কিন্তু গত মে মাসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে ব্যাটারী আইপিএস পুড়ে যায়। এতে করে পুরো খাদ্য গুদামের সকল ক্যামেরা অচল হয়ে পরে।
পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ স্হাপনা এখানে এত দিন সিসি ক্যামেরা কেন নষ্ট আমার তা বোধগম্য নয়। আমার আবেদন থাকবে উর্ধতন কর্তৃপক্ষের কাছে যাতে অতি তাড়াতাড়ি খাদ্য গুদামের এলাকাটি সিসি ক্যামেরায় আওতায় আনা হয়।
উপজেলা খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে ব্যাটারী ও আইপিএস পুড়ে যায়। এ ব্যাপারে উর্ধতন কতৃপক্ষ জানানো হয়েছে। এখন বর্তমানে খাদ্য গুদামে সিসি ক্যামেরার কার্যক্রম বন্ধ রয়েছে। আশাকরি অতি শীগ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সম্রাট খান বলেন, আমাদের সিসি ক্যামেরা অকেজো হওয়ার পরের দিনই জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে আবেদনের মাধ্যমে জানিয়েছে। এছাড়াও প্রতিমাসে আমাদের রিপোর্ট পাঠানোর সময় এ ব্যাপারে তথ্যা পাঠাচ্ছি এখন কোন শুরাহা হয়নি। তবে অতি শীগ্রই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, আমাদের একটা প্রজেক্ট ছিলো, সেই প্রজেক্টের হওয়ার পরে ওরা দুই বছর এসব মেইনটেন্স করছে। প্রতিমাসে আমরা রির্পোট দিচ্ছি আমাদের কতৃপক্ষের কাছে। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।




