
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডোমার উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় ডোমার বাজার বাটার মোড় এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। বিকেলে কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা ও বৃক্ষরোপণ শেষে সন্ধায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইছুল আলম, যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, এইচ এম রতন, মোমিনুর রহমান লেলিন সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।




