
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু) সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান (মজু), চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সহন সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রেজা,আহবায়ক আব্দুস সালাম তালুকদার সদর উপজেলা যুবদল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রদল সভাপতি মো: হাসান আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তারা দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। কর্মসূচীতে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কমীরা অংশ নেয়।




