
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখার উদ্দ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে।
স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখার আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ ও মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক খালেদ বিন তুষার, জলঢাকা উপজেলার সদস্য সচিব আলমঙ্গীর হোসেনসহ আরো অনেকে।




