
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন কৃষক দলের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে সোমবার রাতে আশুলিয়া থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান ও সদস্য সচিব আবুল হোসাইন মুন্সীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মেহেদী হাসানকে সহ-সভাপতি, শাহীন তালুকদার ও সেলিম রনিকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইমরান হোসাইন আকাশকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধান বলেন, নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে ধামসোনা ইউনিয়নের কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা হবে।
সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।




