
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা তালুকদার বাড়ির বাসিন্দা ও অস্ট্রেলিয়া প্রবাসী সাইফুল ইসলাম তালুকদারের বাবা আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন তালুকদার (৯৪) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার বাদ জোহর নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কর্মজীবনে আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন তালুকদার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী অ্যাডভোকেট সফিকুর রহমান তালুকদার, অ্যাডভোকেট এমরান হোসাইন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ফারুক ইসলাম, মাওলানা আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মরহুমের কনিষ্ঠ ছেলে সাইফুল ইসলাম তালুকদার তার বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।




