
মুন্সীগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মো. শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভা শেষে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা মিরকাদিম পৌরসভায় যুবদল নেতা শহিদ শাওনের কবর জিয়ারত করেন। পরে তিনি শহিদ শাওনের বাড়িতে গিয়ে তার বাবা-মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সফরে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানার সঙ্গে বিপুলসংখ্যক যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন, কামারখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির দেওয়ান, কামারখাড়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর ঢালী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার শেখ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির ঢালী, যুবদল নেতা নোমান মোল্লা, রাসেল মোল্লা, সাবেক ছাত্রদল সভাপতি শাহ জামালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




