
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বুধবার বিকালে উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা কৃষকদল নেতা আবুল কাশেম, রমহত আলী, আজিবর রহমান আজু, সেকেন্দার আলী, জামাল গাজী ও সোহরাব আলী।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহিম, ফরহাদ হোসেন, ডাঃ সাম্মত আলী, জাফর, আমান, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম, কাশেদ গোলদার, মান্নান মালী, আব্দুল কাদের গাজী, শেখ আলতাফ, সাইফুল ইসলাম, নূর ইসলাম, শুকুর আলী, হাসান আলী, কামরুল ইসলাম, আহাম্মদ, হাফিজুল, সাজ্জাদ ও বাহারুলসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




