
নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিলন মোল্যা (৫০) উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুলতান মোল্ল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হযরত আলীর নেতৃত্বে একদল পুলিশ তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্ল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।
এ ছাড়া লোহাগড়া থানায় তার বিরুদ্ধে আরও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামি মিলনকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




