আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে একজনকে পুরোনো মামলায় এবং অপর চারজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী মধ্যপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. আল আমিন (৩৮), বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. হান্নান (৬০), সদর পৌরসভার ঝাউগড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. আওলাদ হোসেন (২১), মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরদাসাদী এলাকার হাজী আব্দুল বারেকের ছেলে মো. কবির হোসেন (৪৮) এবং একই ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার মো. মতিউর রহমানের ছেলে সজিব শিকারী (২৬)।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এদের মধ্যে ১ জন গ্রেফতারী পরওয়ানা প্রাপ্ত আসামী ও রয়েছে। তাদেরকে পৃথক পৃথক অভিযানে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।




