
নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ দেখা দিয়েছে। তিনি আপ্রাণ চেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অনুযায়ী এই আসনের উন্নয়ন মূলক কাজ ইতিমধ্যেই শুরু করেছে।
বৌদ্ধবিহার পাহাড়পুর পর্যটন উন্নয়ন ও কর্মসংস্থানের উদ্যোগ, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে। ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে ঘিরে পর্যটন উন্নয়ন, স্থানীয় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অগ্রগতি করেছেন। ৪৮, নওগাঁ-৩-এর সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৯ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া পৃথক চারটি চিঠিতে এসব বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।এর মধ্যে একটি চিঠিতে পাহাড়পুর পর্যটন শিল্পের উপযোগী করে বদলগাছীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটাল বিশেষ কারিগরি প্রশিক্ষণ কোর্স গ্রহণের উদ্যোগ নিয়েছে। পর্যটক খাতের জন্য স্থানীয়ভাবে দক্ষ জনবল তৈরির সুযোগ হবে।
এছাড়া ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে কেন্দ্র করে ‘বদলগাছী সমন্বিত পর্যটন অঞ্চল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ গ্রহণের প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাহাড়পুরকেন্দ্রিক পর্যটন ব্যবস্থাপনা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
অন্যদিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি, সার্জারি ও অ্যানেসথেশিয়া বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের বিষয়েও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে অনুরোধ করা হয়েছে।
চিঠিগুলোতে উল্লেখ করা হয়, এসব বিষয়ে সংসদ সদস্য মো. ফজলে হুদা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, পাহাড়পুরকে কেন্দ্র করে পর্যটন ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে একদিকে যেমন ঐতিহাসিক স্থাপনাটির পর্যটন সম্ভাবনা আরও বাড়বে, অন্যদিকে স্থানীয় যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ পেলে বদলগাছীর সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।




