
সঠিক তাপমাত্রা ও আদ্রতা সংরক্ষণ করুন, সুস্থ থাকুন বেশি লাভ করুন এই শ্লোগান সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্ভোদন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এর শুভ উদ্ভোদন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম।
চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অফিসার হামিদুর রসূল নয়ন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম।
উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবু কাওসার এর সার্বিক তত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন কাশিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, কাশিনগর ইউনিয়ন জামাত নেতা ইয়াকুব আলী, বিএনপি'র কাশিনগর ইউনিয়নে সাধারণ সম্পাদক সোলেমান কবির, প্রবীণ সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান মজুমদার, হিলাল নগর কৃষক গ্রুপের সভাপতি কামাল হোসেন প্রমূখ।
৩০ সদস্য বিশিষ্ট হেলালনগর কৃষক গ্রুপের সদস্যরা বিনামূল্যে তাদের উৎপাদিত সবজি ও ফলমূল ন্যায্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেতে পারবে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, মিনি কোল্ড স্টোরেজটি আপনাদের সম্পদ। এটি যত্ন সহকারে তা দেখবাল করার দায়ীত্ব আপনাদের।




