
ফরিদপুরের মধুখালী উপজেলার ৪নং কামালদিয়া ইউনিয়নের ‘বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজার টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কামালদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। ৪নং কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওলিদ হাসান মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মেম্বার মোঃ আবু তালেব শেখ, মো: বাবলু খান, মো: আকতার হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার রোমা আক্তার, শিল্পী বেগম, মো: মোতালেব শেখ, মো: আব্দুল হাকিম শেখ, মো: হান্নান শেখ, মো: রোকন মন্ডল মোঃ আজিজার মোল্লা মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কামালদিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক এক হাজারটি গাছের চারা রোপণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিটি নাগরিকের উচিত বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো।"




