সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে নলডাঙ্গা ডিগ্রি কলেজের গর্ভণিং বডির সভাপতি রেজাউন্নবী লেবুর সভাপতিত্বে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনা ও পরামর্শমুলক বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ায় নিজেদের মনোনিবেশ করে আগামীর ভবিষ্যত গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।বর্তমান সময়ে লেখাপড়ায় ব্যাপক প্রতিযোগিতা চলছে।সেই প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে তোমাদের আদর্শবান মানুষ হয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে।,লেখাপড়ার প্রতি যত্নশীল হয়ে সফলতা অর্জনই বাবা মা,শিক্ষক ও প্রতিষ্ঠানের শুনাম বয়ে আনবে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এ,কে আজাদ,গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম,ইসলামের ইতিহাস বিবাগের প্রভাষক আবু রায়হান মোঃ আলমগীর হোসেন,গর্ভাণিং বডির সদস্য মোজাম্মেল হক মিলন,আলমগীর হোসেন, শাহআলম, ও প্রাণীবিদ্যা বিষয়ের প্রদর্শক বেলাল হোসেন।
গর্ভণিং বডির সভাপতি রেজাউন্নবী লেবু তার সমাপনি বক্তব্য বলেন,মেধা বিকাশের মুলমন্ত্র হলো শিক্ষার্থীদের বইয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলা।তাহলেই মেধার প্রতিফলন ঘটবে।আর এই মেধাশক্তি কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যানে আজকের নবীন শিক্ষার্থীদের নিবেদিত হতে হবে।তিনি আরো বলেন,সুশিক্ষা অর্জনে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।তবেই উন্নত ভবিষ্যত জীবন গড়া সম্ভব।এরআগে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক- কর্মচারীদের পরিচিতিসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে একটি করে কলম এবং ক্লাশ রুটিন তুলে দেওয়া হয়।




