
ঝালকাঠির রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় স্কুল চত্তরে এই আয়োজন করেন।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম রেজা সজীব, অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তানভির রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল, রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা।
সভায় বক্তারা, বাল্যবিবাহ রোধে বিভিন্ন পদক্ষেপ প্রহনের কথা বলেন। এবং এমনটা করলে কি ক্ষতি হয় তা উপস্থিত সকলকে বোঝানোর চেষ্টা করেন। এছাড়াও মাদকের করাল থাবা থেকে বাচার উপায় নিয়েও আলোচনা করেন। এসময় অন্যান্যের মধ্যে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।




