
কক্সবাজারের উখিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে থানা পুলিশের একাধিক টিম একযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা বিভিন্ন মামলার পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে
২ জন জিআর ওয়ারেন্ট মামলার আসামি
১ জন সিআর ওয়ারেন্ট মামলার আসামি
১ জন নিয়মিত মামলার আসামি
১ জন পূর্বের মামলার আসামিকে গ্ৰেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজারের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




