
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজারে অবস্থিত " নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল এন্ড কোচিং সেন্টারে" ঘটে যাওয়া ঘটনায় আলোচনা-সমালোচনার মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
এলাকাবাসী কোচিং সেন্টারের প্রতিনিধি শিক্ষার্থীদের অভিভাবকদের বক্তব্য নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে কমিটি।
কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার পাল। অপর দুই সদস্য হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রথমে ঘটে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ফুলবাড়ি গমীর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অফিস রুমে দুপুর ২
পর্যন্ত তদন্তের কাজ করেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিভাবক এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ কোচিং সেন্টারে প্রতিনিধিদের সাথে কথা বললে তারা জানান, তদন্তকারী কর্মকর্তারা এখানে তদন্ত করতে এসেছিলো। তাঁরা কোচিং এর প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন। আমাদের কাছ থেকে তথ্য নিয়েছেন। শিগগরই তদন্ত রিপোর্ট দিবেন বলে জানিয়েছেন। আমরা সব ঘটনা কর্মকর্তাদের খুলে বলেছি।
এ সময় সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান সেখানে উপস্হিত ছিলেন। তিনি সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধারন করতে বলেন। এছাড়াও সেখানে থাকা সকলের উদ্দেশ্য দেওয়া বক্তব্যবে বলেন, উপজেলা প্রশাসন তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট প্রদান করবে। সে অনুযায়ী ব্যাবস্হা গ্রহন করবে উপজেলা প্রশাসন। এলাকাবাসী সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান। সর্তকবার্তায় দিয়ে বলেন কোন প্রকার বিশৃঙ্খলা বরদাশ করা হবে না।
এ বিষয়ে সাংবাদিকদের তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার পাল জানান, কোচিং সেন্টারের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন। সেই তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনেছেন ও লিখিত নিয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত বক্তব্য এবং তথ্য-উপাত্ত সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে দ্রুতই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হবে। তারপরে উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত (১৫ সেপ্টেম্বর) সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি বাজারে উপজেলা প্রশাসন "নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কোচিং"সেন্টারটি সিলগালা করে দেয়। এই কোচিং সেন্টারে শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর দাবির মুখে এ ব্যাবস্হা নেওয়া হয়।




