
বিরামপুর উপজেলায় সমাজকল্যান মন্ত্রণালয় হতে স্থানীয় দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন নির্যাতিত ও দুঃস্থ মহিলাদের মাঝে অনুদানের চেক, ঢেউটিন, স্প্রে মেশিন, বাইসাইকেল, সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ এর এমপি ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
উপজেলা প্রশাসন বিরামপুর দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ আলি, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বিরামপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) উপজেলা শাখার সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আওয়াল, উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়, উপজেলা প্রকৌশলী আলহাজ্ব মোঃ আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন প্রমূখ ৷
প্রধান অতিথি দিনাজপুর-৬ এর এমপি ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যান তহবিল থেকে ২ শত ২ জনের প্রত্যেকে ১০ হাজার টাকার চেক, শিক্ষার্থীদের মাঝে ৭২টি বাইসাইকেল, গৃহহীনদের মাঝে ২ শত ১ বান্ডিল ঢেউ টিন, কৃষকদের মাঝে ৮৫টি স্প্রে মেশিন, সার ও বীজ বিতরণ এবং ৩৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার করে, ২শত ৬০ টি দুঃস্থ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা, ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত রুগির চিকিৎসার জন্য ১ জনকে ১ লক্ষ টাকার চেক বিতরণ করেন।




