
এমপি ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেছেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওমী লীগ পরিকল্পিত সন্ত্রাস কায়েম করছে, শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে। তা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর আওয়ামী লীগ নেতার বাসা-বাড়ি ও দোকানপাটে হামলা বা ভাংচুর ও লুটপাট হয়নি। শান্তিতে আছেন। আমাদেরও শান্তিতে থাকতে দিন। যদি পরিকল্পিত সন্ত্রাশ হর এর কঠোর জবাব দেব।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় তেলিগাতী বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে। তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি এমডি আনোয়ার হোসেন সভাপতিত্বে ও মাসুদ রানা পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব মাসুম চৌধুরী (সভাপতি আটপাড়া উপজেলার বিএনপি) মোঃ রফিকুল ইসলাম রফিক (সাধারণ সম্পাদক আটপাড়া উপজেলা বিএনপি) , মোঃ সাইফুল আলম সোহেল(সভাপতি আটপাড়া প্রোসক্লাব ও সাবেক সাধারণ সম্পাদক আটপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল), হাজি আনোয়ারুল হক ( আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল আটপাড়া), রাহাত হোসেন (যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), নূর ফরিদ খান (সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল আটপাড়া) টিটূঁ ভুইয়া।
আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মনু, মির্যা আতিকুর রহমান, আব্দুল হান্নান তারা মিয়া, ইমরান চৌধুরী, শামীম শেখ হাবলু, আমীর খসরু সপন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে থেকে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




