
মণিরামপুরে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ফারুক হোসেন জুয়েল (৩৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরখালি-রাজগঞ্জ সড়কে সন্দেহভাজন একটি পিকআপ আটক করে। এ সময় পিকআপে তল্লাসি চালিয়ে নিষিদ্ধ ৬২ হাজার ট্যাপেনটেডল ট্যাবলেটস ও ৫০ পিচ উইনসরেক্স কফ সিরাপ উদ্ধারসহ মাদকবাহী পিকআপটি জব্দ করা হয়। পরদিন উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার মামলা নং-২৩।
আটক ফারুক হোসেন জুয়েল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত ফজলুর রহমানের ছেলে।
জানা যায়, ওই দিন রাতে এক মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা হতে পিকআপযোগে মাদক নিয়ে যশোরের দিকে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে থানর ওসি আবু সাঈদের নেতৃত্বে পুলিশ ওই রাতে রাজগঞ্জ এলাকার বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসানো হয়। রাত ১টার দিকে উপজেলার কোমলপুর বাজারে বসানো চেকপোষ্টে থাকা পুলিশ যশোরগামী একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাসি চালায়।
এসময় চালকের পিছনের আসনে বিশেষ কায়দায় রাখা নিষিদ্ধ বিপুল পরিমান ট্যাপেনটেডল ট্যাবলেটস ও উইনসরেক্স কফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্য থানায় নিয়ে সিজার লিস্টে করা হয়। এতে নিষিদ্ধ ৬২ হাজার ট্যাপেনটেডল ট্যাবলেটস ও ৫০ পিচ উইনসরেক্স কফ সিরাপ দেখানো হয়।
থানার ওসি আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার হয়। পরে মাদক আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়।




