
মাগুরার শ্রীপুরে রাব্বি মন্ডল (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মন্ডল ওই গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের মধ্যে তাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার (২৭) জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ফারজানা বাবার বাড়ি শ্রীপুরের আমতৈল গ্রামে পালিয়ে গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ফারজানা আক্তারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলি মিয়া জানান,শ্রীপুর উপজেলার টিকারবেলা গ্রামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। খবর পাওয়ার পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।




