
নারায়ণগঞ্আজের ড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মিষ্টি (১৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন সিএনজি স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিষ্টি নওগাঁ জেলার দামুরহাট থানার ইসবপুর এলাকার তোফাজ্জল মন্ডলের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আড়াইহাজার থানাপুলিশ বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন সিএনজি স্টেশনে বিশেষ অভিযান চালানোর সময়। মিষ্টিকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাবজেল হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।




