
খাগড়াছড়ির রামগড়ে এসে ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত তাঁর দ্বায়িত্বকালীন বিএনপি সরকারের সময়ে রেখে যাওয়া বিভিন্ন উন্নয়নমূলক ও অসামপ্ত প্রকল্প পরিদর্শন করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রথম আনুষ্ঠানিকভাবে সরকারি সফরে তিনি রামগড়ে আসেন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও অসামপ্ত কাজ পরিদর্শন করেন।
সফরের অংশ হিসেবে তিনি রামগড় উপজেলার সদর ইউনিয়নের নূরপুর এলাকায় (তৈচালা পাড়া সংলগ্ন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত আবাসিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন। এ সময় অযত্ন অবহেলায় পরে থাকা জরাজীর্ণ ভবনটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।তিনি রামগড় কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন ও রামগড় লেকও পরিদর্শন করেন।
পরে সন্ধ্যায় তিনি রামগড় উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে আয়োজিত রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।রাতে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পরিচালনা পর্ষদের আমন্ত্রণে সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।রামগড়ে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপম কুমার চাকমা, এনডিসি, পিএসসি, ভাইস চেয়ারম্যান,জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাড: আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন- সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন,সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ জেলা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।




