
নরসিংদীর বেলাবোতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।গতকাল বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধূর নাম সুলতানা খাতুন, তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল হোসেনের স্ত্রী।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে শরিকানা জমি নিয়ে দেবর মো: মো মুনসুর আলীর সাথে তার পরিবারের সাথে বড় ভাই মোঃ আবুল হোসেনের বিরোধ চলছিল।গতকাল বিকেলে ওই বিরোধপূর্ণ জমিতে কাজ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দেবর ও তার স্ত্রীর সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বড় ভাইয়ের স্ত্রীর ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ওই গৃহবধূর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এ ঘটনায় বেলাবো থানায় একটি লিখিত অভিযোগ দায়েরে হয়েছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বেলাবো থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। বাকি আসামীদের ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




