
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার বিকেলে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। উপজেলা ১৪ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের মাঠে জড়ো হয়। পরে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর চকবাজার এসে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান। শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ রনি'র সভাপতিতে সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল কড়াল, শফিউল আলম আজম, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।




