
লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ মাস উপলক্ষে দাওয়াতী সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় বিএনপি জেএসডিসহ বিভিন্ন দল থেকে অর্ত শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জামায়াতের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরসীতা এলাকার ভাইভাই কমিউনিটি সেন্টারে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় সভাপতিত্ব করেন দলটির উপজেলা আমীর মাওলানা আবদুর রহিম।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ।
নব যোগদানকৃতদের উদ্দেশ্যে স্বাগত জানিয়ে বক্তব্য দেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলী মুর্তুজা, কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, এ্যাডভোকেট আতিক উল্যাহ, সাবেক উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহমদ, বড়খেরী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ ফয়সাল, নব যোগদানকৃত সাবেক চরসীতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মেহেরাজ মোল্লা, চর আবদুল্যাহ ইউনিয়নের মোঃ জহির উদ্দিন। বিএনপি নেতা মেহেরাজ মোল্লা তিনি এর আগে চর বাদাম ইউনিয়নে বিএনপি'র সহ-সভাপতি পদে ছিলেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচনের ৬ মাস না যেতেই বিএনপির প্রতি সাধারণ মানুষ ফুঁসে ওঠেছে। ১১ দলীয় জোটের দুইটি লংমার্চে লাখো জনতা অংশ গ্রহন করেছে। একটি দল জনরোষে পড়বে বুঝতে পেরে বলছে আমরা নাকি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছি। মুলত তারাই আঁতাত করছে আপনারা দেখেছেন ভোটের সময় আওয়ামী লীগকে মামলা হামলা দিবে না বলে তাদের কাছে ভোট ছেয়ে নিয়েছিল। ক্ষমতা প্রাপ্ত হয়ে জনগনক চাঁদাবাজি উপহার দিয়েছে। লিটার প্রতি তেলের দাম ৫০ টাকা বাড়িয়েছে, বিদ্যুৎ জনগণ বলে টুকু আসে টুকু যায়, দ্রব্যমুল্য জনগণের নাগালের বাহিরে চলে গেছে, খুন ধর্ষণ চুরি ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আমেরিকাকে খুশি করতে ৪৫ হাজার কোটি টাকায় ২৪ শের অধিক বোয়িং এয়ারক্রাফট কিনছে যা বিদ্যমান বোয়িংএর চেয়ে অথচ দেশের মানুষ দুর্বিশহ জীবন পার করছে।
অন্যান্যদের মধ্যে আবদুজ জাহের মোল্লা, মুরাদ মোল্লা, মিল্লাত হোসেন, জামাল উদ্দিনসহ বিএনপি, জেএসডিসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন।




