
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগকে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার কথা বলে এ সমস্ত করে কোন লাভ হবে না বলে হুশিয়ার করেন নারায়ণগঞ্জ- ২ ( আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাকিবুল ইসলাম রাকিব।
বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি, ও আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দিলে, সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়। সমাবেশ শেষে নজরুল ইসলাম আজাদ এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ ডালিম সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ।




