
আওয়ামী লীগের বিভিন্ন জ্বালাও পোলাও রাজনৈতিক কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সাথী।
রবিবার টঙ্গীর নতুন বাজার রেলগেইট থেকে মিছিলটি শুরু হয়েছে। পরে মিছিলটি টঙ্গী কালীগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়েছে। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে মিছিলে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সাথী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা জন সাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ, সাধারণ মানুষের অধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
তিনি আরও বলেন, জনগণের স্বাভাবিক জীবন যাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শীল ভূমিকা পালন করা প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার কথাও জানান তারা। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।




