
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (Severe Acute Malnutrition-SAM) শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিবেক দেব। এসময় ওয়ার্ড ইনচার্জ স্বপ্না আক্তার, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী উসুইহ্লা মারমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
হস্তান্তরকৃত লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ স্যাম ইউনিটের কার্যক্রমে ব্যবহারের মাধ্যমে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।




