
লক্ষ্মীপুরের রামগতিতে আ স ম আবদুর রব সরকারি কলেজে বুক সেলফ উদ্বোধন করলেন কলেজ শাখা জাতীয়য়তাবাদী ছাত্র দল। লক্ষ্মীপুর -৪ রামগতি - কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনা ও সার্ভিক তত্ত্বাবধানে উদ্বোধন করা হয় এ বুক সেলফ। রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে জেলা ছাত্র দলের পরামর্শে শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজ শাখা ছাত্র দল এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন মিঠু।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সৈয়দ মুর্তজা আল-আমিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার, উপজেলা ক্রীড়াসম্পাদক পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, পৌরসভা বিএনপির সদস্য আব্বাস উদ্দিন এ্যানী।
এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজীব পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাবাসসুম ইসলাম ছেদমী, যুগ্ম আহ্বায়ক তাসফিয়া জাহান, রামগতি উপজেলা প্রজন্ম ’৭১-এর সদস্য সচিব মো. নাহিদ তালুকদারসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।




