
বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামন্ডপগুলোর নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ ঘটকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও যুগ্ম মহাসচিব এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সঞ্জয় কুমার গুপ্ত।
সুকন্ঠ ঘটকের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক ফারুক আকন, উপজেলা ইসকন মন্দিরের সভাপতি সুকুমার মজুমদার, ব্যবসায়ী দিলীপ কর্মকার, অনিমেষ হালদার, খোকন চৌধুরীসহ প্রমুখ।
সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আকাশ মাহমুদ, সদস্য ওমর আলী সানি, আশরাফ উদ্দিন ও শাহাদাত হোসেন চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




