
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা শহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকার ড্রেনের ময়লা-আবর্জনা বর্জ্য পরিষ্কার করে জনকল্যান এবং রাজনৈতিক ও মানবিক কাজে সচেষ্ট থেকে এলাকাবাসীর প্রিয় নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন। চলতি বছরের গত রমজান মাসে থেকে ৬ মাস যাবৎ এ সেবা চলমান রয়েছে।
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে ড্রেনে জমে থাকা ময়লার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব কথা চিন্তা করে দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন যুবদল নেতা শহিদুল ইসলাম। এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরজমিনে গিয়ে দেখা যায়,নয়া আটির মক্কিনগর ও আল ইসলাম নগর এলাকায় পরিচ্ছন্ন কর্মী দিয়ে ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শহিদুল ইসলাম নিজ অর্থায়নে নাসিক ১ নং মক্কী নগর, সিআই খোলা, রেকমত আলী স্কুল রোড, মুজিব বাগ ও রহিম মেম্বার ওর্য়াকসপ মোড়ের রোডসহ আশপাশের কয়েকটি এলাকায় ড্রেনের ময়লা-আবর্জনা বর্জ্য পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কারের কাজ করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনগুলোতে ময়লা জমে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। এতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এমন পরিস্থিতিতে শহিদুল ইসলাম
ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে তারা জানান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, “ড্রেন পরিষ্কার হওয়ায় এলাকার পানি নিষ্কাশনের সমস্যা কিছুটা কমবে বলে আমরা আশা করছি। এ ধরনের উদ্যোগ এলাকার মানুষের জন্য উপকারী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ বশির ইসলাম জানান, এলাকার বর্জ্য পরিস্কার ও পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে নিয়মিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আসন্ন নাসিক ১ নং ওয়ার্ড
কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা শহিদুল ইসলাম বলেন , চলতি বছরের গত রমযান মাস থেকে শুরু করে এখনও চলমান রয়েছে ড্রেনেজ পরিস্কারের কাজ, এলাকার মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।




